SRK+ নিয়ে গুঞ্জন শেষ হলো
সব মানুষকেই ভালো খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে হয়। ব্যতিক্রম নন শাহরুখ খানও। ছেলে আরিয়ানকে নিয়ে খারাপ দিনের পালা শেষে করে আবার ভালো সময়ের দিকে যাচ্ছেন শাহরুখ খান ও তার পরিবার।
এরই মধ্যে গতকাল টুইটারে শাহরুখ খানের একটি পোস্টের পর দিনভর তাকে নিয়ে আলোচনা চলেছে। তিনি যে টুইট করেছিলেন সেখানে ‘SRK+’ নামে কিছু একটার কথা বলছিলেন।
এ নিয়েই আলোচনা শুরু হয়। সবাই ধারণা করছিলেন হয়তো নতুন ওটিটি প্লাটফরম লঞ্চ করতে যাচ্ছেন শাহরুখ। সালমান খানের একটি টুইট ঘিরে গুঞ্জন আরও বাড়তে থাকে।
পরে জানা গেল, না, আলাদা করে কোনো ওটিটি প্লাটফরম লঞ্চ করছেন না শাহরুখ। পুরোটাই বিজ্ঞাপনী চমক।
বুধবার জানা গেল, SRK+ কোনো অ্যাপ নয়, একটি বিজ্ঞাপনী প্রচার। সাধারণ মানুষ থেকে সুপারস্টার সবাই সেই বিজ্ঞাপনী প্রচারের ফাঁদে পড়েছেন। ওটিটি প্লাটফরম লঞ্চ করার জন্য শুভেচ্ছা জানিয়ে পার্টিই চেয়ে বসেন সালমান। বলিউডের আরও অনেক বড় তারকারা শুভেচ্ছা জানান শাহরুখকে।
আসলে শাহরুখ খান আর অনুরাগ কাশ্যপকে নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করেছে Disney+ Hotstar। সেটির প্রচার কৌশলই SRK+ অ্যাপ।
পুরো বিজ্ঞাপনটি সামনে আসতেই কেটে যায় সব বিভ্রান্তি। বিজ্ঞাপনটিতে দেখা যায়, শাহরুখ অনুরাগকে নতুন প্রজেক্টের জন্য গল্পের আইডিয়া, স্টোরি লাইন শেয়ার করতে বলেনি। আলোচনা হতে হতে শাহরুখ-অনুরাগ দুজনেই বুঝতে পারে সব স্টোরি লাইনই Disney+ Hotstar-এ ইতোমধ্যেই আছে।
এমএসএম / এমএসএম
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!
‘মন খুলে সবকিছু বলতে পারি না’
আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা
আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা
নীরবতা ভাঙলেন মৌনি রায়