ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ সদর ইউএনও এবং কর্মচারীদের অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ২:৩০
সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়েরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রতিনিধিসহ নিরীহ গ্রামবাসীর উপর  মিথ্যা মামলা প্রত্যাহার ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধা ও ভুক্তভোগী গ্রামবাসীদের উদ্যোগে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা  মুজিবুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা  শাহ আলম, সৈয়দ আলী, আব্দুল করিম, মিছির আলী, হাজী বজলুর রহমান প্রমুখ। এছাড়া আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৪নং ওয়ার্ড সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান মো: নজরুল ইসলাম মানিক, মকবুল হোসেন, ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক সহ আরও অনেকে। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারী সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সদর তহশীল অফিসের সহকারী কামাল হোসেন, ভুমি অফিসের সার্ভেয়ার আনোয়ার হোসেন, নুর আলী গংদের কতর্ৃক মুক্তিযোদ্ধার সন্তান ও জনপ্রতিনিধিকে লাঞ্ছিত করা হয়। তারই প্রতিবাদে ১১ ফেব্রুয়ারী কাইয়েরগাঁও স্কুল মাঠে সদর উপজেলার ইউএনওসহ সদর তহশীল অফিসের সহকারী কামাল হোসেন, ভুমি অফিসের সার্ভেয়ার আনোয়ার হোসেন ও নুর আলীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। তারই প্রেক্ষিতে সুনামগঞ্জ সদর থানায় নুর আলী বাদি হয়ে ১২ ফেব্রুয়ারী ১২ জনের নাম উল্লেখ করে ও ৬০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে। জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধার সন্তান, সাধারণ ব্যবসায়ী সহ জেলার বাহিরে অবস্থিত নিরীহ মানুষদের উক্ত মামলায় আসামী করা হয়। বক্তারা মামলা প্রত্যাহারর সহ জড়িতদের অপসারণের দাবী জানান উপস্থিত মুক্তিযোদ্ধা ও ভুক্তভোগী  সাধারণ মানুষেরা। 

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা