প্রায় শূন্যের কোটায় নামল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি শূন্যের কোটায় নেমেছে। বুধবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে নতুন কোনো ডেঙ্গুরোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি। বর্তমানে সারাদেশে মাত্র তিনজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাদের তিনজনই ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার সারাদেশের সবশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে মোট ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৫৫ জন। এর মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন এবং চলতি ১৭ মার্চ পর্যন্ত ৯ জন রোগী ভর্তি হন।
গত আড়াই মাসে হাসপাতালে মোট ভর্তি ১৫৫ জন রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩০ জন, বেসরকারি হাসপাতালে ৪৫ জন এবং রাজধানীর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালে রোগী ভর্তি হন ৮০ জন। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ১৫৫ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ১৫২ জন।
গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গু জ্বরে দেশে ১০৫ জনের মৃত্যু হয়।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির