ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপের শঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ১০:৪০

সাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। আর যদি নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে তা ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। এই ধরনের আবহাওয়ার কারণে দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দেশের সাত জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এটি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ রবিবার (২০ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬ দশমিক ৫,  ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে  ৩৪ দশমিক ৪, সিলেটে ৩৬ দশমিক ২, রংপুরে ৩৫ দশমিক ৬, খুলনায় ৩৫ দশমিক ৭ এবং বরিশালে আজ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, সাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা দেখছি আমরা। আর যেকোনও নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে তখন তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর চলতি মাস ঝড়েরই মাস। সুতরাং আশঙ্কা একটা আছেই।

তিনি আরো জানান, এজন্য অনেক জায়গায় আকাশ মেঘলা থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। অনেক জেলায় তাপপ্রবাহ বইছে। এটি অব্যাহত থাকতে পারে। 

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড় ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে