মুক্তির তারিখ ঘোষিত হল রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’র
চিত্রনায়ক শিপন মিত্র এবং শাহ হুমায়রা সুবাহ অভিনীত চলচিত্র ‘বসন্ত বিকেল’ আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে।গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসির) সাংবাদিক সংবাদ সম্মেলনে এই ছবির প্রযোজক মুক্তির তারিখ ঘোষণা করে।'বসন্ত বিকেল’ এর পরিচালক রফিক সিকদার বলেন, এই চলচিত্র নির্মাণের সময় তিনি অনেকবার অশ্রু বিসর্জন করেছেন।এটি তার জীবনের একটি স্বপ্নের চলচিত্র।তার মা ইন্তেকালের পরে তিনি এই চলচিত্র নির্মাণের ব্যাপারে ভাবতে শুরু করেন।তিনি আরো বলেন,আমি সামাজিক সচেতনতার জন্যই চলচিত্র নির্মাণ করি এবং দেশের মানুষের সচেতনতার জন্য। সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা এবং আমি আশাবাদী আমার ছবি দর্শক হৃদয়ে সাড়া জাগাবে।তাই সবাইকে হলে এসে ‘বসন্ত বিকেল’ দেখার অনুরোধ রইলো।উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চলচিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ,পরিচালক শাহীন সুমন ,অভিনেত্রী অঞ্জনা ,চিত্রনায়ক সাইমন সাদিক ,চিত্রনায়ক জয় চৌধুরী এবং বসন্ত বিকেল সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের