ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ১১:২৯

নিউজিল্যান্ডের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মেডসেফ সাময়িকভাবে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। খবর : রয়টার্স।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন সোমবার এ ঘোষণা দিয়েছেন।

করোনায় বিশ্বের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি নিউজিল্যান্ড। তাদের এ পদক্ষেপের ফলে দেশটির স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে।

এর আগে ৩ ফেব্রুয়ারি দেশটিতে ফাইজারের টিকা ব্যবহারের জন্য প্রথম অনুমতি দেয়া হয়। সে সময় দেশটিতে ১৬ বছরের বেশি বয়সীদের এ টিকার নেয়ার জন্য অনুমোদন দেয়া হয়।

তবে ক্লিনিক্যাল ট্রায়ালে ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি, ১০০ ভাগ কার্যকর বলে প্রমাণ হয়। যদিও শিশুদের জন্য অন্য টিকাগুলো দেয়ার ক্ষেত্রে তেমন কোনো উৎসাহ দেখা যায়নি।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১৭ কোটি ৯২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৮২ হাজার। এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন চল্লিশ বছরের বেশি বয়সীরা। আর সবচেয়ে কম রয়েছে শিশু-কিশোররা।

প্রীতি / প্রীতি

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র