মুখ থুবড়ে পড়েছে অক্ষয়ের বচ্চন পান্ডে
অক্ষয় কুমারের নতুন সিনেমার জন্য দর্শকের অপেক্ষা ছিল। কিন্তু এমন এক সময়ে সেই নতুন সিনেমা এলো যখন সিনেমা হলগুলোতে দাপট দেখাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস।
অক্ষয় কুমার, কৃতি শ্যানন এবং জ্যাকুলিন ফার্নান্দেজের মতো বড় বড় তারকা থাকার পরও বচ্চন পান্ডে বিশেষ কিছু করতে পারছে না। প্রথম দিনে ১৩ কোটির কিছু বেশি, এরপর দ্বিতীয় দিনে ১২ কোটি টাকা আয় করতে পারে সিনেমাটি। আর তার পরের দু’দিনে আয় হয়েছে ২৫ কোটি টাকার কিছু বেশি।
এদিকে সমালোচকরা অক্ষয়-কৃতি শ্যাননের বচ্চন পান্ডে নিয়ে এখনও মিশ্র রিভিউ দিয়েছেন। কেউ কেউ ভালো লাগার কথা বললেও কেউ কেউ বলছেন মোটেও ভালো লাগেনি সিনেমাটি।
এখন প্রশ্ন উঠেছে বক্স অফিসে কেন ভালো করতে পারছে না বচ্চন পান্ডে? অনেকে মনে করছেন বড় কারণ দ্য কাশ্মীর ফাইলস সুনামি। এখন যদি প্রত্যেকটি জায়গায় কোনো সিনেমা নিয়ে আলোচনা হয়, তাহলে সেটা কাশ্মীর ফাইলস। ভালো বলুক বা খারাপ আলোচনা কাশ্মীর ফাইলস নিয়েই।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের