ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ নায়িকা বুবলী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ১২:১০

ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্ম নোয়াখালীতে। পড়াশোনা করেছেন ঢাকায়। হয়েছেন সংবাদপাঠিকা। বোকাবাক্সের দুনিয়া থেকে নাম লেখান রুপালি পর্দায়। ২০১৬ সাল থেকে তিনি পুরোদস্তুর নায়িকা।

সুদর্শনা এ নায়িকা বর্তমানে রয়েছেন আমের শহর খ্যাত রাজশাহীতে। সেখানকার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। দেখা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গেও। এ সময় বুবলীর সঙ্গে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ, চিত্রপরিচালক সাইফ চন্দন প্রমুখ।

খবরটি জানানো হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের ফেসবুক পেজ থেকে। সেখানে জানানো হয়, শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী, অভিনেতা আদর আজাদ, পরিচালক সাইফ চন্দন। সাক্ষাৎকালে তারা রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ও রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, উন্নয়ন ও আলোকায়নের ভূয়সী প্রশংসা করেন।

সম্প্রতি সাইফ চন্দনের পরিচালনায় নতুন একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন বুবলী ও আদর আজাদ। এর নাম ‘লোকাল’। এই সিনেমার শুটিং করতেই রাজশাহীতে গেছেন তারা। সিনেমাটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া।

উল্লেখ্য, রাজশাহী সিটির সৌন্দর্যের নানা চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শহরটির নজরকাড়া আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এবার সরাসরি শহরটি দেখে ভালোলাগা প্রকাশ করলেন নায়িকা বুবলী।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী