রুক্মিণীর প্রেম সাগরে ডুব দিয়ে ভালোবাসার অর্থ বুঝতে চান দেব
‘সখি ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়…’ — ভালোবাসার মানে বোঝা মোটেও সহজ কাজ নয়। টলি সুপারস্টার দেব আবার সহজ পথের পথিকও নন। রুক্মিণীর প্রেম সাগরে ডুব দিয়েই বুঝতে চান ভালোবাসার অর্থ। তাই দর্শকের দরবারে নিয়ে আসছেন ‘কিশমিশ’। কথা আগেই দিয়েছিলেন, সেই কথা রেখে সোমবার প্রকাশ করলেন বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার।
রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তার বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র।
ট্রেলারে দেখা গেছে, কলেজে রোহিনীর দেখা পায় কৃশানু। দেখা হতেই সপাটে চড়। তারপর ঝগড়া, বন্ধুত্ব ও প্রেম। এভাবেই গল্প এগোচ্ছিল। এরপরই কাহিনির মোড় ঘুরে যায় রোহিনীর প্রত্যাখ্যানে। প্রেমে আঘাত পেয়ে কৃশানু খুঁজতে শুরু করে ভালোবাসার প্রকৃত অর্থ।
মনে করা হচ্ছে, ছকভাঙা এক প্রেমের গল্প বলবে ‘কিশমিশ’। তিনটে আলাদা সময়ের প্রেক্ষাপটে এই সিনেমার গল্প দেখানো হবে। আজকের প্রজন্মের কাছে প্রেমের নতুন সংজ্ঞা তুলে ধরবে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি।
২৯ এপ্রিল মুক্তি পাবে ‘কিশমিশ’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং জুন মালিয়া।
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত