এসডি রুবেল-ববির ‘বৃদ্ধাশ্রম’ মুক্তি পাবে ঈদে
জনপ্রিয় গায়ক ও সুরকার এসডি রুবেল চলচ্চিত্রে অভিনয় করেছেন অনেক আগেই। মাঝে তিনি নাম লেখান পরিচালনায়। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সিনেমা। যেখানে নায়ক হিসেবে অভিনয়ও করেছেন এই গায়ক।
গত ২৫ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এটির মুক্তির তারিখ পরিবর্তন করেছেন রুবেল। তার নতুন ঘোষণা অনুযায়ী আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
এ প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘এই সিনেমার মাধ্যমে সামাজিক কিছু বিষয় তুলে ধরেছি। গল্পের কারণেই দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন। বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকায় আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। আশা করছি দর্শক হলে এসে আমার পরিচালিত প্রথম সিনেমাটি দেখবেন।’
নিজের পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’-এর নায়ক রুবেল নিজেই। তার নায়িকা ববি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। এই সিনেমার সুরকার ও সংগীত পরিচালকও এসডি রুবেল।
এমএসএম / এমএসএম
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার