আজ বিশ্ব আবহাওয়া দিবস
আজ ২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করে থাকে। ১৯৫১ সাল থেকে প্রতিবছর এটি পালন হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
জনগণের কাছে নির্ভুল আবহাওয়া বার্তা পৌঁছানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডপলার রাডার ও স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। আমি আশা করি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। আগাম সতর্ক ব্যবস্থা দুর্যোগঝুঁকি থেকে জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে বলে জানান রাষ্ট্রপতি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে জলবায়ু পরির্বতনের প্রভাব, ঘূর্ণিঝড়, বজ্রপাত, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরাসহ অন্যান্য চরম আবহাওয়ায় আগাম সতর্কতা এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জীবন-সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে বিশ্বে রোল মডেল।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির