বিএফএসএ’র জনসচেতনতামূলক কর্মশালা
আজ সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে ইফতার প্রস্তুতকরণ ও বিক্রয়ের সাথে জড়িত খাদ্যব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর চকবাজারে জামাল সরদার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বিএফএসএ'র সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ'র সদস্য শাহনওয়াজ দিলরুবা খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
স্বাগত বক্তব্য রাখেন বিএফএসএ'র উপ-পরিচালক অমিতাভ মন্ডল। কর্মশালায় তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিএফএসএ'র সাবেক সদস্য ড. মো. ইকবাল রউফ মামুন, বিএফএসএ'র পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজীব।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির