চারদিন পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৮১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৯ জনে। এর আগে টানা চারদিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।এছাড়া একই সময়ে নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জনে।একই সময়ে ৮৭৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৫৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৯৭টি নমুনা।ফলে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি।দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হয়। আর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির