ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় আসা পর্যটকবাহী নৌযান মালিকদের অর্থদণ্ড


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২১-৬-২০২১ রাত ১০:১২

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনের দায়ে দুই নৌযান (ইঞ্জিনচালিত) মালিককে অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে নৌযান মালিকদের কাছ থেকে রোববার বিকেলে ৫ হাজার টাকা আদায় করেন।

সোমবার তাহিরপুর উজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির জানান, কোভিড-১৯ প্রতিরোধে সুনামগঞ্জ জেলাসহ তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রগুলো পর্যটক পরিবহন ও যাতায়াতের ওপর সরকারিভাবে আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই নৌযানে করে বেশ কয়েকজনকে নিয়ে রোববার সকাল হতে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। খবর পেয়ে বিকেলে টাঙ্গুয়া হাওরের পর্যবেক্ষণ টাওয়ারের পাশে থাকা দুটি নৌযানের মালিকের কাছ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আদায় করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। 

সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারাদেশের পর্যটন কেন্দ্রগুলোর ন্যায় সুনামগঞ্জ জেলার তাহিরপুরসহ অন্য পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াত, পর্যটক পরিবহনে নৌযান, মোটরযান, স্পিডবোটে যাত্রী পরিবহনে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া অবধি পর্যটক পরিবহন কিংবা আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের আবাসিক সুবিধা দেয়া হলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও মোবাইল কোর্ট চালিয়ে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা