ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভারতে ভ্রমণ ভিসায় সড়কপথে যাওয়া যাবে বুধবার থেকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ৪:৮

সড়কপথে ভ্রমণ ভিসায় আগামীকাল বুধবার (৩০ মার্চ) থেকে প্রতিবেশী দেশ ভারতে যাওয়া যাবে। একইসঙ্গে এখন থেকে ভ্রমণ ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না।

এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারতে যেতে পারবেন।

ভারতে যাওয়ার ক্ষেত্রে এখন থেকে নতুন করে বাই রোডে ভ্রমণ ভিসা নেওয়া যাবে। এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে।

যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

মহামারি করোনাকালীন প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ভ্রমণ ভিসা চালু হয়। যদিও তখন তা ছিল শুধুমাত্র আকাশপথে। তবে এখন থেকে স্থলপথেও ভ্রমণ ভিসায় বাংলাদেশিরা ভারতে যেতে পারবেন।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

স্লিপার বাস বন্ধ হলে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়বে

রাষ্ট্রপতিক অ‌ভিনন্দন জা‌নিয়ে সরকারের সঙ্গে কাজ করার বার্তা জাপানের

স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ : চেয়ারম্যান

বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নতুন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

বিটুমিন সরবরাহে হয়রানি, যমুনা অয়েলের জিএমের বিরুদ্ধে তদন্ত কমিটি

মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে

ভুয়া গ্রুপের কাজ, সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ