ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডিইউজের সভাপতি সোহেল, সম্পাদক আক্তার : সকালের সময়ের মানিক লাল ঘোষ সহ-সভাপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২২ রাত ৯:১০

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নিবার্চনে ২০২২-২৩ মেয়াদে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন জয় লাভ করেছেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন। দৈনিক সকালের সময়ের মানিক লাল ঘোষ ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন, ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে মুজিব মাসুদ ৬৭৫ ভোট, দুলাল খান ৬৪৪ ভোট, ইব্রাহিম খলিল খোকন ৬২৪ ভোট, আসাদুর রহমান ৬০৭ ভোট, সলিম উল্লাহ সেলিম ৬০৬ ভোট, আনোয়ার হোসেন ৫৯২ ভোট, মহিউদ্দিন পলাশ ৫৪৫ ভোট ও রেহানা পারভীন ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টা থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন পদের প্রার্থী ও তাদের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। সময় যত গড়াচ্ছিল ভোটারদের আনাগোনাও তত বাড়ছিল। ভোটারদের কাছে আন্তরিকতার সঙ্গে ভোট চান প্রার্থী ও সমর্থকরা। এছাড়া পুরো প্রেস ক্লাব এলাকা প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে।

নির্বাচনে বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ভোট চলাকালে প্রেস ক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৪টি আচরণবিধির কথা আগেই জানিয়েছিল নির্বাচন পরিচালনা কমিটি।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩টি প্যানেলে মোট ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল ৩টি হচ্ছে— কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই ৩ পরিষদে মোট প্রার্থী ৬১ জন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১০ জন।

এমএসএম / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে