ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কাতারে রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হলো সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১১:৩৭

কাতারকে অবরুদ্ধ করার চার বছরের মাথায় দেশটিতে নিজের রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সৌদি আরব। দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সম্প্রতি কাতারে ফিরে গেছেন বলে কাতারের সরকারি বার্তা সংস্থা গ্বানা খবর দিয়েছে।

এতে বলা হয়েছে দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মানসুর বিন খালেদ বিন ফারহান আলে সৌদি সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন।

এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের পেশাগত সাফল্য কামনা করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে দোহার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মানসুর বিন খালেদ বিন ফারহান আলে সৌদ এর আগে ২০১২ সালে স্পেনে সৌদি আরবের বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন।

সন্ত্রাসবাদের প্রতি কাতারের কথিত সমর্থনের অভিযোগ তুলে ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একযোগে দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেইসঙ্গে এই চার দেশ জল, স্থল ও আকাশপথে কাতারের ওপর কঠোর অবরোধ আরোপ করে।

সে সময় ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের পাশে দাঁড়ায় এবং অবরোধ ভেঙে কাতারকে নিজের পায়ে দাঁড়াতে সহযোগিতা করে।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর সৌদি আরব কাতারের সঙ্গে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেয়। গত জানুয়ারিতে সৌদি আরবের আল-আ’লা শহরে অনুষ্ঠিত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে কাতারকে আমন্ত্রণ জানায় রিয়াদ। ওই বৈঠকে চার বছর পর কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।
সূত্র : পার্সটুডে

প্রীতি / প্রীতি

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬