ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পুঠিয়ায় বাবার সাথে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ২:৩২
রাজশাহীর পুঠিয়ায় বাবার সাথে অভিমান করে বাপ্পি (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার বেলপুকুর বাজার সংলগ্ন মন্টুর আমবাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তাকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নিহত বাপ্পি উপজেলার চকজামিরা গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে বেলপুকুর বাজারের একটি গ্যারেজে কাজ করতো।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধার পর বাপ্পির বাবা গ্যারেজে কাজ না করে জামিরা বাজারের একটি দোকান নিয়ে নিজে ব্যবসা করার কথা জানান ছেলেকে। এ বিষয় নিয়ে বাবা ও সন্তানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত্রি ১০টার দিকে বাড়ি থেকে বের হয় বাপ্পি। রাতে সে আর বাড়ি ফিরে না আসায় সকালে খোঁজ খবর শুরু করে তার পরিবার । পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাপ্পিকে আমগাছের ডালের সাথে রসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়া হয়।
 
বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাপ্পি নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম