ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে ধরা পড়ল করোনার ডেল্টা প্লাস প্রজাতি, আক্রান্ত ২১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১২:১৪

ভারতের মহারাষ্ট্রে ধরা পড়ল করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ২১ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। খবর: আনন্দবাজার

তিনি বলেন, গত ১৫ মে থেকে রাজ্যের প্রত্যেক জেলা থেকে ১০০টি করে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। মোট সাড়ে ৭ হাজার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২১ জনের দেহে ডেল্টা প্লাস প্রজাতি পাওয়া গিয়েছে।

যে ২১ জনের দেহে এই ডেল্টার পরবর্তিত রূপের সংক্রমণ ধরা পড়েছে তাদের মধ্যে ৯ জন রত্নাগিরি, ৭ জন জলগাঁওয়ের, মুম্বইয়ে ২, পালঘর, সিন্ধুদুর্গ এবং ঠাণেতে এক জন করে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই নতুন এই প্রজাতির সংক্রমণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। কোথা থেকে ওই ব্যক্তিরা সংক্রমিত হলেন, তারা টিকা নিয়েছিলেন কিনা বা তারা টিকা নেওয়ার পর সংক্রমিত হলেন কি না তা খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

করোনার ডেল্টা প্রজাতির কারণে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। হু হু করে বেড়েছে সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। সেই পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই ডেল্টা প্রজাতি রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাসে পরিণত হয়েছে। দু’দিন আগেই এমস প্রধান রণদীপ গুলেরিয়া সতর্কবার্তা দিয়েছিলেন, এই নতুন প্রজাতি অনেক বেশি মারাত্মক হয়ে উঠতে পারে।

প্রীতি / প্রীতি

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র