ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

৯২ শতাংশ কার্যকর কিউবার আবদালা টিকা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১২:২৩

কিউবার আবদালা ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 

তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যুর ক্ষেত্রে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি। 

কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে টিকা দেয়ার কাজ শুরু করেছে। 

সোমবার বায়োকিউবাফার্মা টুইট করে জানিয়েছে, ইতোমধ্যে ব্যবহার শুরু করা দুটি টিকার একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের সংক্রমণ অথবা রোগের জন্য যে কোন টিকার ক্ষেত্রে এর কার্যকারিতা ৫০ শতাংশ নির্ধারণ করেছে। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এ খবরকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে তিনি একে এমন এক অর্জন হিসেবে উল্লেখ করেছেন, যা কিউবার গর্বকে বহুগুণ বাড়িয়ে দেবে।

এদিকে দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ দ্রুতই বেড়ে চলেছে। সোমবার কিউবায় নতুন করে এক হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার এবং মারা গেছে এক হাজার ১৭০ জন। 

উল্লেখ্য, আমেরিকান নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা ১৯৮০ এর দশক থেকে ঐতিহ্যগতভাবেই নিজস্ব উদ্যোগে টিকা তৈরি করে আসছে। 

প্রীতি / প্রীতি

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র