পানির অপচয় রোধ ও যত্ন নেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
পানির অপচয় রোধ ও পানির যত্নে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ এপ্রিল) বিশ্ব পানি দিবস উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, পানির অপচয় রোধ করতে হবে। আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না।
তিনি বলেন, বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং সচিব কবির বিন আনোয়ার।
জামান / এমএসএম
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির