বাংলাদেশসহ ৩০ দেশে সাড়ে ৫ কোটি টিকা দেয়ার ঘোষণা বাইডেনের
টিকা বিতরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশসহ ৩০টির বেশি দেশে সাড়ে ৫ কোটি টিকা সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসেই এসব টিকা বিতরণ করা হবে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, এশিয়ার জন্য ১ কোটি ৬০ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে।
এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে।
অন্যদিকে আঞ্চলিক অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে এক কোটি ৪০ লাখ ভ্যাকসিন। সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশ।
এদিকে জুনের শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন থেকে প্রথম দুই কোটি ৫০ লাখ ভ্যাকসিন দেয়া হবে। এসব ভ্যাকসিনের ব্যাপারে আপডেট তথ্য জানা যায়নি। তবে উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেশগুলোতে আপাতত পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।
জামান / জামান
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র