ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ৩৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২২ বিকাল ৭:১৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মহামারী শুরুর পর থেকে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই রয়েছে। তবে ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছেন ৩৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূণ্য দশমিক ৫২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী বেড়ে হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।

এর আগে গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে একজনের মৃত্যু হয়। ওই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছে ৬১ জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) করোনাভাইরাসের আপডেট সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৬ হাজার ৮৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে ও ৬ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৫৪৬টি।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯৯ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনা শনাক্তর প্রথম দিন (২০২০ সালের ৮ মার্চ) থেকে আজ (২০২০ সালের ৫ এপ্রিল) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ।

করোনায় এ পর্যন্ত মোট মারা যাওয়া ২৯ হাজার ১২৩ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৩ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে