অতিরিক্ত সচিব হলেন ৯৪ কর্মকর্তা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৯৪ জন যুগ্ম-সচিব। বুধবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ৯১ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে। বাকি ৩ জন কর্মকর্তা বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাসে কর্মরত আছেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
নতুন করে পদোন্নতি পাওয়া ৯৪ জনসহ প্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিব রয়েছেন ৫০০ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
Link Copied