ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ১১:১৯

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টায় এ যাবৎকালের সর্বোচ্চ ১৪০০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০২১ সালের ২৬ এপ্রিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে উল্লেখ করে সংস্থার পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, বর্তমান সরকারের সময় গত ১১ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকহারে বেড়েছে। ২০০৯ সালের শুরুতে দেশের বিদ্যুতের মোট গ্রাহক ছিল এক কোটি আট লাখ। গত মার্চে তা দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখে। এ সময় দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৯৯ শতাংশে পৌঁছেছে।

পিডিবির হিসেবে, গত ১১ বছরের ১২৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র হয়েছে, যার ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার মেগাওয়াটে। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২৯২ শতাংশ বেড়ে ৫১২ কিলোওয়াট ঘণ্টা হয়েছে।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে