ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে শিশু ভাতার নামে প্রতারনাকারিদের বিরুদ্ধে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৪:৪৬
রাজশাহীতে পথ শিশুদের ভাতা দেয়ার কথা বলে হতদরিদ্র, অসহায় ও ভুমিহীন কয়েক হাজার মানুষের কাছে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারকদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
 
রোববার বেলা ১১টায় মহানগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে ভুক্তভোগীদের আয়োজনে ঘন্টাব্যপি এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। 
 
মানববন্ধনে ভুক্তভোগী মতিহার থানার বাজে কাজলা এলাকার নারী লিলি, অরিফা, সাথি, আরতি, রানী, মুক্তি ও পাপিয়া বলেন, ২০১৯ সালের মে মাসে নারী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক শাহানারা বেগম (বুলু), তার নিয়োগকৃত লোক মতিহার থানার মৃত হাসেমের ছেলে মোঃ শামীম হাসান অনতু, পাওয়ার হাউজপাড়া এলাকার মোস্তফার মেয়ে শম্পা, বর্ণা ও কাজলার জলি একাধিক স্থানীয়দের বাড়িতে যায়। ওই সময় তারা তাদের বলে ৬৫০০ টাকা দিলে ৩ মাস পরে তিন কিস্তিতে পথ শিশু ভাতা দেয়া হবে ৪০ হাজার টাকা। তারা স্থানীয় ও পরিচিত হওয়ায় তাদের কথায় বিশ্বাস করে ৬,৫০০ টাকা হারে প্রদান করেন ভুক্তভোগীরা।
 
কিন্তু প্রায় তিন বছর অতিবাহিত হলেও তারা গ্রাহকদের কোন টাকা দেয়নি। তাদের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন রকম তালবাহানা আর মিথ্যা আশ্বাস দিচ্ছে। কখনো কখনো ক্ষিপ্ত হয়ে বলছে টাকা দেবো না যা পারিস করে নিস। তাদের এমন বক্তব্যে গত বৃহস্পতিবার (৭এপ্রিল) ৭০জন ভুক্তভোগী মতিহার থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন।
 
একই রকম অভিযোগ করেন রাসিক ৩০ নং ওয়ার্ড বুধপাড়া এলাকার হাসি ও কাটাখালি মোহনপুর গ্রামের বাসিন্দা শিলা নামের আরও দু'জন নারী।  সমস্যার কথা তানজিলা কামু ও হাসনারা বুলুকে বল্লে বিভিন্ন রকম তালবাহানা করছে। কখনো বলছে রোজার মধ্যেই টাকা দেবো। আবার কখনো ক্ষিপ্ত হয়ে বলছে টাকা দেবো না। যা পারিস করে নিস। কোন উপাই না দেখে শিলা ও হাসি বাদি হয়ে মহানগরীর রাজপাড়া থানায় শাহানারা বেগম বুলুর বিরুদ্ধে পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। 
তারা আরও বলেন, প্রতারকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার কার্যকর কোন পদক্ষেপ  যাচ্ছে না। তাই তারা হতাশ হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 
 
মানববন্ধন কর্মসূচিতে তারা আরও বলেন, টাকা ফেরত না দিলে এবং প্রতারকদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবো আমরা। এ ব্যপারে মাননীয় প্রধানমন্ত্রী-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন করেছেন ভুক্তভোগীরা।
 
জানতে চাইলে রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, থানার সেকেন্ড অফিসার এসআই কাজলকে তদন্তভার দেয়া হয়েছে। এটা একটি লেনদি প্রসেস।
 
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলি তুহিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে কোর্টে পাঠানো হবে। তবে বিষয়টি একটি লেনদি প্রসেস।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম