১৫ দিন শিল্প-কারখানায় ৪ ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ
১২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা সব শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ থাকবে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সভায় প্রতিমন্ত্রী বলেন, রমজানের এ সময় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ে। তাই আগামী ১৫ দিন এ সময়টুকু সব শিল্প-শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে নিলে ভালো ফল পাওয়া যায়। এ সময় ব্যবসাবান্ধব গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা হয়।
আলোচনা শেষে রমজান উপলক্ষে ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সব শিল্প-শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে ব্যবসায়ী নেতারা সম্মত হন।
সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির