ভারতে শনাক্ত সংখ্যা ছাড়াল ৩ কোটি
ভারতে করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমে আসার যে প্রবণতা ছিল, তাতে ছেদ পড়েছে। এতে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটির গণ্ডি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে ভাইরাসে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৬ লাখের নিচে।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে সক্রিয় রোগী। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের নিচে।
প্রীতি / প্রীতি
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন