ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রোববার ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত রাশাদ হোসাইন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১:৭

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চার দিনের সফরে আগামীকাল রোববার (১৭ এপ্রিল) ঢাকায় আসছেন। সফরে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী-সচিব, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাশাদ হোসাইন বাংলাদেশে আসছেন। তার আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে সিডিউল করা হয়েছে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন।

জানা যায়, পররাষ্ট্র, ধর্ম, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাশাদ হোসাইন।

ভারতীয় বংশোদ্ভূত রাশাদ হোসাইনকে চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টর ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন।

বিশেষ দূত হওয়ার আগে রাশাদ হোসাইন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের অংশীদারিত্ব এবং গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টরেটের পরিচালক ছিলেন। ওবামা প্রশাসনের সময়ে হোসাইন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) প্রতিনিধিত্ব করেছেন। তিনি হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন।

জামান / জামান

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার