এবার ঈদের দিন রাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার আরেকটি পরিচয় তিনি গায়ক। গানের প্রতি তার দুর্বলতা সবার জানা। গেল ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন
তিনি।
হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়।গেলো কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করছেন।
তিনি বলেন ‘ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!