ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ১:১৬

রংতুলি নিয়ে খেলার নেশা আর অদম্য ইচ্ছাশক্তি একজন নারীকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে—তারই উজ্জ্বল দৃষ্টান্ত শিউলী হোসাইন। বর্তমানে তিনি ‘শিউলী’স মেকওভার স্টুডিও এন্ড সেলুন’-এর স্বত্বাধিকারী। দীর্ঘ ২৫ বছর ধরে রূপচর্চা ও মেকআপ শিল্পে কাজ করার পাশাপাশি তিনি একজন সফল ট্রেইনার হিসেবে অসংখ্য অসহায় ও দরিদ্র মেধাবী নারীকে স্বাবলম্বী করে তুলেছেন। তবে এই দীর্ঘ পথচলা শিউলীর জন্য মোটেও সহজ ছিল না।

ময়মনসিংহে জন্ম নিলেও শিউলীর বেড়ে ওঠা ঢাকাতে। নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা এই উদ্যোক্তা খুব অল্প বয়সেই বাবাকে হারান। মা চেয়েছিলেন মেয়ে বড় হয়ে চাকরি করবে, কিন্তু শিউলীর মন পড়ে থাকত সাজগোজ আর মেকআপের রঙিন জগতে। এসএসসির পর কম্পিউটার কোর্সের কথা বলে বাসা থেকে টাকা নিয়ে তিনি ভর্তি হন বিউটিফিকেশন কোর্সে। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে প্রবল বাধা আসে। বড় ভাইয়ের কটু কথা ও সামাজিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং কাজ শেখার প্রতি জেদ বাড়িয়ে দেয়।

নিজের মেধা ও দক্ষতাকে শাণিত করতে শিউলী লন্ডনের মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ কোর্স এবং ভারতীয় বিশেষজ্ঞের কাছ থেকে হেয়ার কোর্স সম্পন্ন করেন। শত বাধা জয় করে ছোট পরিসরে শুরু করা তাঁর সেলুনটি আজ গ্রাহকদের ব্যাপক সাড়ায় এক নামে পরিচিত। শিউলী হোসাইন এখন কেবল একজন বিউটিশিয়ান নন, বরং একজন আন্তর্জাতিক মানের মেকআপ আর্টিস্ট এবং সফল নারী উদ্যোক্তা। বিউটিফিকেশনের পাশাপাশি ‘শিউলী’স কেক বেকিং’ পেজের মাধ্যমে তিনি কেক ও বিভিন্ন সুস্বাদু ডেজার্ট তৈরি করেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তাঁর সংগ্রামের গল্প মাই টিভি, আর টিভি, নেক্সাস টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। শিউলী হোসাইন বলেন, “পরিশ্রম, আত্মবিশ্বাস আর নিষ্ঠা থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। কটু কথা আমাকে পিছু হটাতে পারেনি, বরং সফল হওয়ার সাহস জুগিয়েছে।” এখন তাঁর মূল লক্ষ্য নিজের অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে আরও অনেক নারীকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জীবন বদলে দেওয়া।

এমএসএম / এমএসএম

সিনেমার উন্নয়ন নিয়ে থালাপতির বড় ঘোষণা

ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই

দেশি-বিদেশি পণ্যের বিজ্ঞাপন নির্মাণে আলোচনায় নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী

নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’র টিজার প্রকাশ

ঈদে আসছে ‘দেনা পাওনা’র ৭ পর্বের স্পেশাল

‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, চিনে ওই পাগলীকে’

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজিনা আক্তার এর "বড় মায়া লাগে বন্ধুরে" শিরোনামের মৌলিক গান

সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

‘নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’

ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান

মাকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমণির