মামলা না নিলে রাজশাহীতে বৃহস্পতিবার ওষুধ বিক্রি বন্ধ
রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে একটি ওষুধের দোকানে হামলার ঘটনায় মামলা নেননি ওসি। এর প্রতিবাদে তিন দিনের মধ্যে মামলা না নিলে বৃহস্পতিবার অর্ধদিবস ওষুধ বিক্রি বন্ধ থাকবে বলে আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর ওষুধ ব্যবসায়ীরা। রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রাজশাহী ভবনের সম্মেলন কক্ষে ওষুধ ব্যবসায়ীদের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ১০ এপ্রিল রাজশাহী লক্ষীপুর আস্থা ফার্মেসীতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় সেইদিন রাজপাড়া থানায় ঘটনার বরাতে লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু উপরের অদৃশ্য চাপে ওসি মামলা নিতে পারছেন না বলে জানিয়েছেন। অথচ এই হামলার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ফার্মেসীর পক্ষে স্বাক্ষ্য দেয়। তবুও পুলিশ কেন আমাদের মামলা না নিয়ে হামলাকারীদের মামলা নিলো তা আমাদের বোধ্যগম্য নয়।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ১০ এপ্রিলের ঘটনার সময় উপস্থিত ঔষধ ব্যবসায়ীরা দেখেছেন, সেইদিন আস্থা ফার্মেসীর মালিক ও দোকানের কর্মচারীরা স্বাভাবিক দিনের মত ব্যবসার কাজে ব্যস্ত ছিলো। এক দম্পতি সেদিন ঐ দোকানে ঔষধ নেয়ার জন্য কিছু ঔষধের হিসাব করছিলাে, হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে বলতে থাকে ঔষধের দাম বেশি, ঔষধ গুলাে অন্য দোকান থেকে নিবাে। তার কথার প্রেক্ষিতে দোকানি তাকে আর কিছুই বলে নাই। তবে তারা দোকানদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এক পর্যায়ে তারা চলে যায়। তার কিছুক্ষন পর তারা দলবল নিয়ে আবারাে ফিরে আসে এবং গালিগালাজ করতে থাকে ; এসময় দোকানীরা কোন কাষ্টমারকে কিছু না বললেও তারা দোকানীদের উপর চড়াও হতে থাকে একপর্যয়ে তারা আস্থা ফার্মেসীর মালিক বাবুকে মারধর করতে শুরু করে এবং সিটিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রায় ৮ থেকে ৯ জন পুরুষ মহিলা হামলাকারী দকানে ঢুকে তাদের উপর চড়াও হয়ে ফিল্মি কায়দায় হামলা করে । নিরুপায় হয়ে পুলিশের দারস্থ হলেও পুলিশ নিরব ভুমিকা পালন করে। ওসি রাজপাড়া
এ ঘটনার আসামীর পক্ষের পক্ষপাতিত্বে করে অন্যায় ভাবে তাদের মামলা নেয়। কোন অদৃশ্য শক্তির বলে পুলিশও নিরুপায় তা আমাদের জানা নেই। আমরা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিচাই ।
সংবাদ সম্মেলনে ঔষধ ব্যবসায়ীরা আগামী ৩ কার্যদিবসের মধ্যে থানা যদি আস্থা ঔষধ ফার্মেসীর মালিকের মামলা না নেয় তবে আগামী (২১ এপ্রিল) বৃহস্পতিবার অর্ধদিবস ঔষধের দোকান বন্ধ করে প্রতিবাদ জানানো এবং আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সম্মেলনে ঔষধ ব্যবসায়ীদের পক্ষে সংবাদ উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম শামীম, মাফাচিয়েতুল ইসলাম, আনসারুল ইসলাম, শফিকুজ্জামান সুভ্র, আলম খান ডাবলু প্রমুখ।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায়ীরা অভিযোগ দিয়েছে সেটা তদন্ত করছি। হামলাকারীদের পক্ষে মামলা নিলেন না কেন- জানতে চাইলে তিনি বলেন, কারা হামলাকারী তা তদন্তের বিষয়।
জামান / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত