ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলা, নিহত ১১ পুলিশ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১২:৪২

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ওই হামলায় এখনও আরও চারজন নিখোঁজ রয়েছেন।

দেশটির সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কম্পাউরে জানিয়েছেন, ইরগৌ শহরে ত্রাণ কার্যক্রমের সময় ওই কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। ওই শহরে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে। নিখোঁজদের খোঁজে গতকাল থেকে যৌথভাবে তল্লাশ ও উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

২০১২ ও ২০১৩ সালে উত্তর মালির বিস্তৃত এলাকা সশস্ত্র গোষ্ঠী দখল করে নেয়ার পর থেকেই আফ্রিকার মরু অঞ্চলে সাহেল এলাকায় বিদ্রোহী তৎপরতা জোরালো রয়েছে। তা মোকাবিলায় ফরাসি সেনাবাহিনী মালি, চাদ, মৌরিতানিয়া, নাইজার এবং বুরকিনা ফাসোকে সামরিক সহায়তা দিয়ে আসছে। 

প্রীতি / প্রীতি

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের