ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ইফতার ও মুজিবনগর দিবস স্মরণে দোয়া অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ১২:৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ইফতার মাহফিল ও ঐতিহাসিক মুজিবনগর দিবস স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) ইফতারের আগে শিরোইল বাস টার্মিনালের পূবালী মার্কেটের দ্বিতীয় তলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে মুজিবনগর দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহীর সিনিয়র সাংবাদিকবৃন্দ, বরেন্দ্র প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং প্রেসক্লাবের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 
 
সংগঠনের সভাপতি আবু কাওসার মাখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের পরিচালনায় সংগঠনের সহ-সভাপতি ফারুক আহম্মেদ দোয়া মাহফিল পরিচালনা করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও সম্মান বিষয়ে দ্বীনি আলোচনা করেন শিরোইল টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. সোয়ায়েব আলী ।
 
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় দৈনিক নববাণীর প্রধান সম্পাদক গোলাম মোস্তফা জেমস, সাংবাদিক হাবিব তারা, যমুনা প্রতিদিন.কম-এর সম্পাদক নিহাল খান প্রমুখ। 
 
এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ ওয়াদুদুজ্জামান সুবাস, দফতর সম্পাদক সাগর নোমানী, কার্য নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, কার্য নির্বাহী সদস্য মোঃ শাহিন সাগর,  সদস্য সুমন রহমান, মাসুদ পারভেজ, ফায়সাল আহমেদ, মোঃ আজাদ, জহির সরকার রাতুল,মনির আহমেদ,সফিকুল ইসলাম, আখতার হোসেন হীরা, সাজেদুল হক টিটু, আরিফল ইসলাম,রিদয় রাজ, সবুজ আহমেদ, মানিক হোসেন, আদিল হোসেন, বেলাল আহমেদ, ইমন, রাকিব, শাওন, আকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম