‘বসন্ত বিকেল’-এর প্রদর্শনী উৎসব ১২ মে
স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক রফিক সিকদারের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বসন্ত বিকেল’ চলচিত্রটির প্রদর্শনী উৎসব আগামী মাসের ১২ই মে ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে চলচ্চিত্রটির প্রচারণার জন্য অনেকগুলো স্পন্সর যুক্ত হয়েছে।স্পন্সর গুলো হচ্ছে ব্লকবাস্টার সিনেমাস, যমুনা ফিউচার পার্ক ,টাইটেল স্পন্সর স্টার পাইপস এন্ড প্লাস্টিক লিমিটেড,পাওয়ার্ড বাই কিউবিক গ্লোবাল লিমিটেড,ব্রডকাস্ট পার্টনার ব্লকবাস্টার সিনেমাস,মিডিয়া পার্টনার যমুনা টিভি ও দৈনিক যুগান্তর এবং সহযোগিতায় : যমুনা ফিউচার পার্ক।
এক যুগল প্রেমের পরিণয় এর কাহিনী অবলম্বনে চলচিত্রটি নির্মিত হয়েছে পাবনা শহরে।'বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন শিপন মিত্র, তানভীর তনু, শাহ হুমায়রা সুবহা, ওমর সানি, শাহনুর, সূচরিতা, ডন, শিবা শানু, ববি সহ আরো অনেকে।বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।এবং অতিথি চরিত্রে অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আমান রেজা, দেবাশীষ বিশ্বাস এবং কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসাইন।
বসন্ত বিকেল এর সংগীত পরিচালনায় ছিলেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, রবিন ইসলাম এবং গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, সিঁথি সাহা, এস আই টুটুল এবং সুধা।পরিচালক রফিক শিকদার বলেন,বসন্ত বিকেল একটি সামাজিক ধারার ছবি যা যেকোনো সাড়ির দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন।তিনি আর বলেন,দর্শকদের ভালবাসা পেয়েছি বলেই এ পর্যন্ত আমি আসতে পেরেছি এবং ভবিষ্যতেও দর্শকদের ভালবাসা সাথে থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যাবএবং ভালো ভালো চলচিত্র আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব।আপনারা হলে এসে সিনেমা দেখুন তাহলে শিল্পী এবং শিল্প দুটোই বেঁচে থাকবে।
এমএসএম / জামান
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!