ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

বিয়ের পর আলিয়াকে নিয়ে মন্তব্যের ঝড়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১২:৫৪

বিয়ের পরই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সদ্যবিবাহিত রণবীরকে সাধারণ পোশাকে সোমবার দেখা গিয়েছিল টি-সিরিজ অফিসের বাইরে। সাদা টি-শার্ট আর কার্গো প্যান্টের ওপর আলগোছে চাপিয়েছিলেন চেকার্ড শার্ট।

আর মঙ্গলবার আলিয়াকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। নরম গোলাপি সালোয়ার কামিজে তাকে দেখাচ্ছিল পরীর মতো। খুশিতে উজ্জ্বল তার চোখ মুখ। বিয়ের মেহেদি তখনও ঝাপসা হয়নি। তবে তার পরই নেট দুনিয়ায় উঠল ঝড়।

প্রশংসার পাশাপাশি নানা তির্যক মন্তব্য ছিটকে এল আলিয়া ভাটের দিকে। কেউ বললেন, ‘সে কী! সিঁদুর কোথায়?’ আরেকজন বললেন, ‘নতুন বউ বলে তো মনেই হচ্ছে না।’

আবার কেউ বললেন, ‘সুন্দর লাগছে আলিয়া, কিন্তু সিঁদুর আর লাল চুরি হলে আরও ভাল মানাত।’তবে বিয়ের পর রণবীরের বরবেশ খোলা নিয়ে অবশ্য প্রশ্ন আসেনি। কিন্তু আলিয়ার ফুরফুরে চেহারা দেখে কিছুটা আহতই যেন হয়েছেন নেটিজেনদের একাংশ।

তবে সে সবে খেয়াল নেই আলিয়ার। রণবীরের মতো তিনিও কাজেই মন দিয়েছেন। করণ জোহর পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ শুরু হবে শিগগিরই। তাতে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে আলিয়াকে।অন্য দিকে, হিমাচল প্রদেশে ‘পশু’-র প্রথম দফার শুটিং শুরু করবেন রণবীর কাপুর।

জানা গিয়েছে, শুটিংয়ের কাজে রণবীর গোটা মে মাস স্পেন এবং মুম্বাইতে কাটাবেন। আর আলিয়া তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’ এর কাজ শুরু করবেন গ্যাল গ্যাডটের সঙ্গে। তাই পশ্চিমে উড়ে যাবেন ‘গঙ্গুবাই’ও।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী