ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নির্বাচন এখন অবাধ আর নিরপেক্ষ নেই : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ২:১৯

যুক্তরাষ্ট্র বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্যান্য দেশ আমাদের খাবার খেয়ে নিচ্ছে। তারা সীমান্তসহ অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুন) জাস্ট দ্য নিউজ নামে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। খবর সিএনএনের।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমেরিকার সুখ্যাতি ছিল সবসময়। কিন্তু গত নির্বাচনের মধ্য দিয়ে সারা বিশ্ব দেখেছে- যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ আর নিরপেক্ষ নেই।

বিগত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নেননি উল্লেখ করে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, বিরোধপূর্ণ ফলকে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অঙ্গরাজ্যের আইনসভায় ফেরত পাঠালে পরিস্থিতি ভিন্ন হতো। সম্ভবত নয়, অবশ্যই এখন প্রেসিডেন্ট পদে ফের তাকে দেখা যেত। গত নির্বাচনের পর বিজয়ী কোনো প্রেসিডেন্টকে অভিনন্দন জানাননি বলে উল্লেখ করেন ট্রাম্প।

নির্বাচনে যদি জালিয়াতি হয়ে থাকে, তবে বিষয়টি তার ওপর নয়, জনগণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন ট্রাম্প। গত প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীন লাখ লাখ ভুতুড়ে ভোট পাওয়া গেছে বলে আবারো দাবি করেন তিনি।

জামান / জামান

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র