ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

ফের জুটি বাঁধছেন দেব-মিমি!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১১:৫৮

ফের জুটি বাঁধতে চলেছেন দেব ও মিমি চক্রবর্তী। ভারতের মধ্যপ্রদেশের এক প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যেতে পারে তাদের। প্রযোজনা সংস্থাটির প্রথম বাংলা ছবি এটি। হৃষিকিং-এর পরিচালনায় তৈরি হবে এ ছবি। ছবির নাম ‘প্রেমের কথা’। ছবিটিতে দেব ও মিমির অভিনয়ের বিষয়টি এখনও পুরোপুরি পাকা হয়নি। তবে প্রযোজনা সংস্থার কথা অনুযায়ী এ ছবিতে নায়কের চরিত্রে থাকবেন দেব।

ছবির শুটিং হবে মধ্যপ্রদেশে। এ প্রথম কোনো বাংলা ছবির পুরো শুটিং হবে মধ্যপ্রদেশে। ইতোমধ্যেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে দেবের সঙ্গে। আগামী মাসেই ছবি নিয়ে কলকাতাতে মুখোমুখি দেব-মিমির সঙ্গে আলোচনায় বসবে প্রযোজনা সংস্থা। কলকাতার সুপারস্টার হিরো বলতে দেবকে নাকি চেনে এ প্রযোজনা সংস্থা। তাই রোমান্টিক ছবির হিরো হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে। দেব-মিমি ছাড়াও আরও এক জুটিকে দেখা যাবে ছবিতে। একটি চরিত্রে থাকছেন ওম সাহানি তবে তার বিপরীতে মধ্যপ্রদেশের কোনো বাঙালি অভিনেতার খোঁজে রয়েছে প্রযোজনা সংস্থা।

প্রেম আর মানসিক টানাপড়েনের গল্প উঠে আসবে ছবিতে। দুই কলেজ পড়ুয়া-প্রেম আর কাব্য। একে অপরের প্রেমে পাগল কিন্তু ঘটনাচক্রে কাব্যের বিয়ে ঠিক হয় আইপিএস অফিসারের সঙ্গে। এরপর কি ঘটে তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।

প্রসঙ্গত, দেব প্রযোজিত ও অভিনীত হইচই আনলিমিটেডে অভিনয় করার কথা ছিল মিমির। কিন্তু রাতারাতি সেই ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাদের সম্পর্ক নিয়ে শোনা গিয়েছিল নানা জল্পনা। কিন্তু কোনোদিনই একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলেননি তারা। এবার শোনা যাচ্ছে ফের বড়পর্দায় ফিরছে এ জুটি।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী