বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেম, নিন্দুকদের জবাব দিলেন মালাইকা
বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। একে-অপরকে ভালোবাসেন, প্রেম করেন। দু’জনের মধ্যে বয়সের পার্থক্য পাক্কা ১২ বছর। নিজের চেয়ে এক যুগের ছোট অর্জুনের সঙ্গেই প্রেমে মজে আছেন মালাইকা।
তাদের বয়সের পার্থক্য নিয়ে প্রায়শই সমালোচনা হয়। নেটিজেনরা এই সম্পর্ককে সহজে মেনে নিতে পারে না। যদিও সেসব সমালোচনা, কটাক্ষ গায়ে মাখেন না তারা।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মালাইকা। একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বয়সে ছোট কারো সঙ্গে প্রেম করা দোষের কিছু নয়।
মালাইকার ভাষ্য, ‘নারীদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিদ্বেষ রয়েছে। একজন নারীর পক্ষে একজন কম বয়সী পুরুষের সম্পর্ককে প্রায়ই অপবিত্র বলে মনে করা হয়।’
বিচ্ছেদের প্রসঙ্গ টেনে মালাইকা বলেন, ‘বিবাহবিচ্ছেদের পরে স্বাভাবিক জীবন ধরে রাখা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স্ক পুরুষরা অল্পবয়সী নারীদের ডেট করছেন। কিন্তু এর উল্টোটা হলেই ওই সম্পর্ক নিয়ে সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়।’
মালাইকা আরোরা বিয়ে করেছিলেন অভিনেতা ও পরিচালক আরবাজ খানকে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ ১৮ বছর সংসার করার পর ২০১৬ সালে আলাদা হয়ে যান তারা।
তখনই মালাইকার জীবনে আসেন অর্জুন কাপুর। প্রথম দিকে গোপনে, লুকিয়ে প্রেম করতেন। এখন প্রকাশ্যেই সম্পর্ককে জাহির করেন এই যুগল। একসঙ্গে ঘুরতে যান, বসবাস করেন, ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন। তবে এখনো বিয়ে করেননি। কবে নাগাদ করবেন, সেটার ইঙ্গিতও কখনো দেননি।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!