কখনোই দেশের বাইরে বৈশাখ ও ঈদ করবেন না জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত কয়েক বছরে উল্লেখযোগ্য বেশকিছু বাংলা সিনেমা দিয়ে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির মনে জায়গা করে নিয়েছেন। জয় করেছেন দুই দেশের অনেক স্বীকৃতি ও পুরস্কার। বিভিন্ন উৎসবেও যাচ্ছে তার অভিনীত সিনেমা। সেই সুবাদে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন জয়া আহসান।
ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরশেতে’- তে অভিনয় করছেন জয়া আহসান। সেই সিনেমা নিয়ে কথা বলতে শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে অনেক কথাই বলেছেন জয়া আহসান।
তার কাছে জানতে চাওয়া হয়, কাজের কারণে দেশে বাইরে থাকতে হয় বেশি। সামনে ঈদ আসছে কোথায় থাকবেন? জয়া আহসান বলেন, ‘ঈদ আর বৈশাখ দেশের বাইরে কখনোই করতে চাই না। একবার কাজের কারণে কলকাতায় ঈদ কাটাতে হয়েছিল। কিন্তু একটু ভালো লাগেনি। খুব মন খারাপ লেগেছিল।’
অনেকগুলো সিনেমার কাজে ব্যস্ত জয়া। তার অভিনীত অনেকগুলো কলকাতার সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। বাংলাদেশে সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও ব্যস্ত জয়া। ‘রইদ’ নামের একটি সিনেমার প্রযোজক তিনি।
সিনেমাটির কাজ শিগগিরই শুরু হচ্ছে না জানিয়ে জয়া বলেন, ‘পরিচালক মেজবাউর রহমান সুমন সিনেমাটিতে একটি সিজন ধরতে চায়। আমরা পুরো বিষয়টা তার উপরই ছেড়ে দিয়েছি। তিনি ভালো বলতে পারবেন।’
পড় পর্দার পাশাপাশি এখন ওটিটি প্ল্যাটফর্মে বৈচিত্র রকমের গল্প নিয়ে কাজ হচ্ছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে পরিচালকরা ওটিটিতে ঝুঁকছেন। তবে জয়া আহসানকে এখনও দেখা যায়নি ওটিটিতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক প্রস্তাবই আসে আমার কাছে, কিন্তু এখনই পাতে তুলবার মতো কোনো কিছু পাইনি।’
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!