কাশিমপুরে শিশু চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে আরিয়ান নামে দুই বছরের একটি শিশুকে চুরি করে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্য থেকে দুজনকে এক দিনের রিমান্ড দিয়েছে আদালত।
পুলিশ ও শিশু আরিয়ানের পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল দুপুরে কাশিমপুরের ডেল্টা মোড় এলাকায় গোসল শেষে রুমের পাশে দাঁড়িয়েছিল আরিয়ান। কয়েক মিনিট পর আরিয়ানের পরিবার আর তাকে খুঁজে পায় না। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে আরিয়ানের বাবা আনোয়ার হোসেন কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওই সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ শিশুটিকে খুঁজতে শুরু করে। পরবর্তীতে ঘটনার ৫ দিন পর পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে শিমু আক্তার, মুকিম বিল্লা ও রিনা আক্তারকে গ্রেপ্তার করে।
শিশু আরিয়ানের পিতা আনোয়ার হোসেন বলেন, আমার সন্তানকে যে চুরি করেছে তাকে আমি চিনি না। তবে পরে জানতে পারলাম আমি যে প্রতিষ্ঠানে কাজ করি ওই প্রতিষ্ঠানের চতুর্থ তলায় কাজ করেন উনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুদা গ্রামের মৃত মামুন মিয়ার স্ত্রী শিমু আক্তার (২৬), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গোওয়ালগাঁও গ্রামের রেজাউল করিম মাস্টারের ছেলে মুকিম বিল্লা (৪৩) এবং ফরিদপুর সদর উপজেলার কবিরপুর গ্রামের আবদুল হাই বিশ্বাসের মেয়ে রীনা আক্তার (৩৮)। তারা তিনজনেই কোনাবাড়ীর কাশিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর রায় জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ শিশুটিকে খুঁজতে শুরু করে। পরে গতকাল রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিমু আক্তার শিশুটিকে চুরি করে এনায়েতপুর জেলখানার সামনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল মুকিম। পরে বাচ্চাটি চাহিদার থেকে বড় হওয়ায় ভুয়া এভিডেভিড করে ৫০ হাজার টাকায় মুকিম ও রিনার কাছে বিক্রি করে দেয় শিমু। মূলত মুকিমের একটি বাচ্চা প্রয়োজন ছিল। এজন্য শিমুর কাছে একটি বাচ্চা চায়। সে মোতাবেক শিশুটি চুরি করে শিমু।
তিনি আরো জানান, ৫০ হাজার টাকায় শিশুটি বিক্রি করে নগদ ৩০ হাজার টাকা পায়। শিশুটিকে উদ্ধারের সময় শিমুর কাছ থেকে ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করেছি। পরে গতকাল আসামিদের আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত যাচাই-বাছাই করে মুকিম ও রিনাকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করে। শিমু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাকে রিমান্ড দেয়া হয়নি।
এমএসএম / জামান
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!
শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!
Link Copied