ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বোগলাবাজারে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৬:২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলার বোগলা, লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে  বোগলা স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা  আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. আব্দুল হামিদ, মো. সোনা মিয়া, আব্দুল হাই বিলাত, এমএইচ শাহজাহান আকন্দ, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম, বোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল মেম্বার, বোগলাবাজার ইউপি সদস্য ওয়াদুদ ভূঁইয়া, মিজানুর রহমান, লক্ষ্মীপুর ইউপি সদস্য মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
 
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা