তৌসিফ-ফারিণের ঈদের নাটক ‘মনে মনে’
ছোট পর্দার জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অন্যরকম একটি প্রেমের নাটকে অভিনয় করলেন। এর নাম ‘মনে মনে’। সোমবার (২৫ এপ্রিল) থেকে গুলশান ২ নম্বরে একটি নান্দনিক বাড়িতে ঈদের নাটকটির শুটিং চলছে। এটি লিখেছেন ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘একটা ছেলে একটা মেয়েকে মনে মনে ভালোবাসে। কিন্তু সে কখনো বলে না। এমনই গল্প নিয়ে নাটকটি এগিয়েছে। নাটকটিতে প্রেম, আবেগ, টুইস্ট সবই থাকছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মনে মনে’ নাটকের সংলাপ শেয়ার করেছেন রাজ-‘তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য! আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা।;
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিকন নূর, দিশা, অন্বেষা, মিজু ও হাসান।
‘মনে মনে’ নাটকের শিরোনাম গানটি গেয়েছেন এসটিএ তূর্য। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লিখেছেন রবিউল ইসলাম জীবন। ঈদের দিন ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উন্মুক্ত করা হবে নাটকটি।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!