ঈদে মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’
আসছে ঈদে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে সিয়াম আহমদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'শান'। ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে দেখা যাবে পুলিশ-অ্যাকশন থ্রিলার সিনেমাটি।
দেশের বাইরে সিনেমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘‘শান’ সিনেমার মাধ্যমে মালয়েশিয়াতে দ্বিতীয় কোনো বাংলাদেশি সিনেমার প্রদর্শন শুরু করছি। ঈদের মতো বড় উৎসবে এখানে বসবাসকারী বাংলাভাষীরা বাড়তি বিনোদন পাবেন বলেই আমাদের বিশ্বাস।’’
এদিকে ঈদে সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সব সিনেমা হলে ‘শান’ মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা।
এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
এতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!