ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা পাড়ুকোন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১২:৪৫

আগামী ১৭ মে শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের ৯ বিচারকের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানেই উৎসবের মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রীর নাম।

এবারের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান ৬২ বছর বয়সী ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন। তিনি ২০১৫ সালে ৬৮তম কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।ভানসেন্ত লান্দনের নেতৃত্বে দীপিকাসহ আটজন বিচারকের দায়িত্ব পালন করবেন। বাকিরা হলেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ইতালিয়ান অভিনেত্রী-নির্মাতা জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের।

স্বর্ণপামসহ সামনের সারির পুরস্কারগুলো কারা জিতবে, সেই বিচারকাজের গুরুদায়িত্ব পালন করবেন এই বিচারকরা। এছাড়া বিচারক জাজমিন ত্রিঙ্কা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মারসেল!’ নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিং শাখায়।

উল্লেখ্য, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ২০০৫ সালে কান উৎসবে মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের দায়িত্ব পালন করেন নন্দিতা দাস। এরপর ২০১৩ সালে কানের মূল প্রতিযোগিতা শাখায় বিচারক হন বিদ্যা বালান। এবার এই তালিকায় যোগ হলো দীপিকার নাম।

আগামী ১৭ মে শুরু হয়ে এবারের কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এ বছর মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে ২১টি সিনেমা।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী