হিমেলের মাকে ৫ লাখ টাকা ও ঈদ সামগ্রী দিলো রাবি প্রশাসন
ট্রাক দুর্ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মাকে ৫ লাখ টাকার একটি চেক ও তার মা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ঈদ সামগ্রী উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এছাড়া আহত অপর ছাত্র রিমেলের এক বছরের পড়াশুনার জন্য ১ লাখ টাকার একটি চেক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রিমেলের হাতে চেকটি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিমেলের নানার বাড়ি নাটোরের কাপুরিয়াপট্টিতে হিমেলের মা মনিরা আক্তারের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। চেক ও ঈদসামগ্রী গ্রহণের সময় হিমেলের মা ছাড়াও তার নানা খন্দকার মনির উদ্দিন আহমেদ, মামা খন্দকার আবু বক্কর মুন্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, পরিবহন প্রশাসক মোকসিদুল হক, ও সহকারি প্রক্টর আরিফুল ইসলাম প্রমুখ।
চেক ও ঈদসামগ্রী প্রদান শেষে নিহত হিমেলের কবর জিয়ারত করেন তারা।উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় আহত হন রায়হান প্রামাণিক রিমেল নামের আরেক শিক্ষার্থী। তার চিকিৎসারও সার্বিক তত্ত্বাবধায়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, আস্তে আস্তে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা হিমেলকে ফিরে পাবো না। কিন্তু তার মা এবং পরিবারের অন্য সদস্যদের যথা সম্ভব সাহায্যের চেষ্টা করতে তো সমস্যা নাই। এটা আমাদের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা সামান্য কিছু ঈদসামগ্রী পাঠিয়েছিলাম, ৫ লাখ টাকার একটা চেকও দেয়া হয়েছে। আমি যেভাবে পারছি হিমেলের মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আহত ছাত্র রায়হান প্রামাণিক রিমেলকেও আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। '
তিনি আরো বলেন, 'হিমেলের মাকে সহায়তা করার জন্য আমি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন করেছি। আশা করছি, সেখান থেকেও ভালো একটা ফান্ড গঠন করে হিমেলের মাকে দিতে পারব।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied