রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে জন সচেতনতামূলক ব্যাণার, ফেষ্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
‘নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ' স্লোগানের আলোকে আলোচনা সভায় রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, সপুরা সিল্কের স্বত্বাধিকারী ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক সাজ্জাদ আলী ও ভাইস প্রেসিডেন্ট আব্দুল আওয়াল খাঁন চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক- আব্দুস সোহেল ও জাতীয় শ্রমিক লীগের রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ খান।
উল্লেখ্য, আন্তর্জাতিক এ দিবসটি ২০১৬ সাল থেকে বাংলাদেশে পালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied