বৃষ্টিতে ভিজে সখীকে খুঁজছেন মিলন
১০ বছর আগে ‘সখী ভালোবাসা কারে কয়’ গান দিয়ে সংগীতাঙ্গনে অভিষেক হয় তরুণ গায়ক মুহাম্মদ মিলনের। আর সেই গান দিয়েই বাজিমাত করেন তিনি। তুমুল জনপ্রিয়তা পায় গানটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গায়ককে।
১০ বছর পর আবারও সখীকে নিয়ে আসছেন মিলন। ঈদকে সামনে রেখে গানটির একটি রি-অ্যারেঞ্জ ভার্সন করেছেন তিনি। যার নাম দেওয়া হয়েছে ‘সখী ভালাবাসা কারে কয় রিটার্নস’। সজীবের কথায় ইমরান মাহমদুলের সুর-সংগীতায়োজন করা গানটির রি-অ্যারেঞ্জ করেছেন রাফি মোহাম্মদ।
নতুন এই ভার্সনের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন অলংকার চৌধুরী।
মিলন বলেন, ‘এই গানটির সঙ্গে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এই গান দিয়ে। বলা যায় এটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। শ্রোতাদের জন্য উপহার হিসেবে সেই গানটির নতুন ভার্সন নিয়ে আসছি। আশাকরি সবার ভালো লাগবে।’
এই গায়ক আরও জানান, গানটির ভিডিওচিত্রে নানা দৃশ্যের পাশাপাশি বৃষ্টিতে ভিজেছেন তিনি। খুঁজেছেন গানের সেই সখীকে। গান-ভিডিওটি প্রযোজনা করেছে সিডি চয়েস। ঈদ উপলক্ষ্যে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ