ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তাহিরপুরে শিক্ষা অফিসে ঘুষের টাকা না দেয়ায় শিক্ষককে প্রাণনাশের হুমকি


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ১২:২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষের টাকা না দেয়ায় শিক্ষা অফিস থেকে বের করে দেয়ার পাশাপাশি ভয়ভীতি ও হুমকির শিকার হয়েছেন মনদিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া।  ভুক্তভোগী ওই শিক্ষক প্রতিকার চেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- তাহিরপুর উপজেলার পাটাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে ও উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০০৯ সালের নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড (১০ বছরপূর্তিতে) বাস্তবায়নের জন্য ১২ জন শিক্ষকের সাথে মনদিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া লিখিত আবেদন করেন। কিছুদিন পূর্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাদিউজ্জামান উচ্চতর গ্রেড বাস্তবায়নের জন্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (প্রধান ও সহকারী শিক্ষক সমিতির) সভাপতি অজয় কুমার দে-কে ১ হাজার ৫০০ টাকা দেয়ার জন্য দাবি করেন। আমি ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে ১২ জনের মধ্যে আমাকে বাদ দিয়ে ১১ জনের উচ্চতর গ্রেড বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে জানতে গত ১৪ জুন বিকেলে শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী শাহ জামালের কাছে আমার উচ্চতর গ্রেড কেন বাস্তবায়ন হলো না জানতে চাইলে কক্ষে থাকা উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদ আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। তখন পরিবেশ মারমুখী হওয়ায় সেখান থেকে চলে আসি। 

অভিযুক্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (প্রধান ও সহকারী শিক্ষক সমিতি) সভাপতি ও উপজেলার পাটাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে বলেন, আমি লিখিত অভিযোগের বিষয়ে কিছুই জানি না। উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।

ভুক্তভোগী মনদিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া জানান, আমি একজন শিক্ষক, একে তো আমার উচ্চর গ্রেড বাস্তবায়ন হয়নি; তার ওপর কেন টাকা দিলাম না ও জানতে চাওয়ায় আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।িআমি তাদের বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা