অবরুদ্ধ মারিউপোল থেকে আরো ৩৪৪ জনকে সরিয়ে নিল ইউক্রেন
ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে দ্বিতীয় ধাপে ৩৪৪ ব্যক্তিকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৪ মে) রাতে জাতির উদ্দেশে দেয়া নিয়মিত বক্তৃতায় তিনি এ তথ্য জানান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে থাকাদের উদ্ধার করতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রয়োজন বলে অভিমত দিয়েছেন প্রসিডেন্ট জলেনস্কি। রাতের বক্তৃতায় তিনি বলেন, আমরা আলাপ-আলোচনা করছি। আশা করছি আজভস্তাল ও মারিউপোল থেকে অবরুদ্ধদের উদ্ধার কাজ অব্যাহত রাখতে পারব। সেখানে এখনো অনেক নারী, শিশুসহ বেসামরিক মানুষ আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার করতে হলে আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রয়োজন।
ইউক্রেন যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, যুদ্ধবিরতিতে যেতে আমরা প্রস্তুত আছি। কারণ, আজভস্তালের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র থেকে মানুষদের সরিয়ে নিতে সময় লাগবে। এখন যে পরিস্থিতি, তাতে আমরা আজভস্তালের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারছি না। সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে বলে অনেক সময় লাগছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনো প্রায় ২০০ বেসামরিক নাগরিক এবং ইউক্রেনীয় যোদ্ধা আজভস্তাল ইস্পাত কারখানার ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আটকে আছেন।
এর আগে গত রোববার জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় মারিউপোল থেকে অবরুদ্ধ নাগরিকদের অপসারণ কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১০০ জনকে সরিয়ে নেয়া হয়েছিল।
তখন প্রেসিডেন্ট জেলেনস্কি টুইটার পোস্টে বলেছিলেন, ১০০ জনের প্রথম দলটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং উদ্ধারকৃতদের ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরে পৌঁছে দেয়া হয়েছে।
জামান / জামান
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি